নীলফামারীর
ডোমারে বাল্য বিবাহ, মাদক ও জুয়া প্রতিরোধে তিন হাজার মানুষের শপথ
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি বাল্য বিবাহ নিজের বাড়ির কারো
দিবো না, অন্যের হলে প্রতিরোধ করবো। নিজে মাদক সেবন করবো না, অন্য কাউকে মাদক সেবন করতে দিবো না। নিজে জুয়া খেলবো না, অন্যকে জুয়া খেলতে দিবো না। প্রয়োজনে প্রশাসনকে সহায়তা করবো।
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে বাল্য বিবাহ, মাদক ও জুয়া প্রতিরোধে সচেতনতা
সৃষ্টির লক্ষে আলোচনা সভা ও নাট্যানুষ্ঠানে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য
আফতাব উদ্দিন সরকার এ শপথ বাক্যগুলো পাঠ করান। এসময় ওই ইউনিয়নের প্রায় তিন হাজার নারী-পুরুষ, ছাত্রছাত্রীসহ সকল বয়সের মানুষ
হাত তুলে শপথ করেন।
বোড়াগাড়ি
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদের সভাপতিত্বে
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: উম্মে ফাতিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা: সাকেরিনা বেগম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মোসাব্বের হোসেন মানু
প্রমূখ বক্তব্য রাখেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাল্য বিবাহ বিরোধী
নাটক শিল্পির জীবন কথা পরিবেশন
করা হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন