জলঢাকায় গৃহবধুর মরদেহ উদ্ধার,স্বামী আটক


বাদশাহ শাহজাহন, ভ্রাম্যমান সংবাদদাতাঃ  নীলফামারীর জলঢাকায় সোনালী  রানি রায় (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।
 মঙ্গলবার বিকালে উপজেলার পৌরসভার দুন্দিবাড়ি (মাইজালীপাড়া) এলাকা স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে গৃহবধু  সোনালি রানিকে।  মাইজালীপাড়া  গ্রামের ভারত বাসি পুলিনের ছেলে রাম প্রসাদের স্ত্রী।

সোনালীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ৭বছর আগে রাম প্রসাদের  সঙ্গে সোনালি রাণীর বিয়ে হয়েছে। সংসার জীবনে পাঁচ বছর বয়সি এক ছেলের মা সোনালি রানি।
বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরে সোনালি রাণীকে কৌশলে বিষাক্ত ট্যাবলেট খাওয়ানো হয়েছে বলে দাবি করেন।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ  মোস্তাফিজার রহমান জনান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  বুধবার নীলফামারী আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটা হত্যা, না আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ