ডিমলায় দূর্যোগ ব্যবস্থাপনা
ও ত্রান মন্ত্রণালয়ের
শীতার্তদের মাঝে শীতবস্ত্র
বিতরণ
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি: হিমেল হাওয়া আর কনকনে শীতে মানুষজনের যুবুথবু অবস্থা। শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কাহিল হয়ে পড়েছে বৃদ্ধ ও শিশুরা। উত্তরাঞ্চলে হিমালয়ের পাদদেশে সীমান্তর্তী জেলা নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তানদীর অবাহিকায় শীত যেন জেকে বসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার জানিয়েছেন ত্রান মন্ত্রণালয়ের সহযোগীতায় সাত হজার শীতবস্ত্র কমম্বল বিতরণ করা হয়েছে। গয়াবাড়ী ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আরবান রিজিলিয়েন্স প্রকল্পের প্রকল্প পরিচালক ও দূর্যোগ ব্যস্থাপনা অধিদপ্তরের উপ-সচিব মোঃ আব্দুল মান্নান মেহেদী উপস্থিত থেকে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। তিনি বলেন, প্রয়োজনে আরো শীতবন্ত্র বিতরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার কোন মানুষ শীতবস্ত্রহীন ও অনাহারে থাকবে না। আমরা প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে শীতার্তদের মাঝে শীতবন্ত্র তুলে দিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন