নীলফামারীর জলঢাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে
চিন-ইউএনডিপির সহযোগিতায় ত্রানসামগ্রী বিতরণ



ভ্রাম্যমান সাংবাদদাতাঃ নীলফামারীর জলঢাকায় চীনের অর্থায়নে এবং ইউ,এন,ডি পি'র সহযোগিতায় বন্যায় তিগ্রস্ত ছয় শত ৫০পরিবারের মধ্যে প্রথম দিন একশত ২০পরিবারকে ডেউটিনসহ বিভিন্ন ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বার্হী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন- ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং ইউএনডিপি’র প্রযেক্ট ম্যানেজমেন্ট এ্যাডভাইজার অরদেন্দু শেখর রায়।
উপজেলা নির্বার্হী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান বন্যায় তিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাড়িয়ে সাহায্যে ও সহযোগিতা করার জন্য ইউএনডিপি কর্তৃপকে ধন্যবাদ জানান।
ত্রাণসামগ্রী বিতরণের প্রথম দিন উপজেলার গত বন্যায় সবচেয় বেশি তিগ্রস্ত শিমুলবাড়ী ইউনিয়নের ৫০, ধর্মপাল ইউনিয়নের ৫০ এবং পৌরসভা এলাকার ২০পরিবারকে এসব ত্রাণসামগ্রী দেয়া হয়েছে।  অন্যদের আগামী বুধ ও বৃহঃস্পতিবার (১৭ এবং ১৮ জানুয়ারী) দেয়া হবে বলে জানা গেছে।

প্রায় ১৭ হাজার টাকা প্যাকেজ দামের এ ত্রাণসামগ্রী মধ্যে রয়েছে-২বান্ডিল ডেউটিন, ১টা ট্রাংক,১টা স্কুল ব্যাগ, ২টি ঢাকনাসহ পাতিল, ১টি মশারি, ২টি কম্বল, ১টি হাত করাত, ২টি কভারসহ বালিশ ও ১টি বিছানার চাদর।


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ