জলঢাকায় ইউপি সদস্যসহ ৪ জুয়াড়ির জরিমানা
 ভ্রাম্যমান সংবাদদাতাঃ নীলফামারীর জলঢাকায় জুয়া খেলার অপরাধে এক ইউ'পি সদস্যসহ  ৪ জুয়াড়ি প্রত্যেককে ৫শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতগত সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক জহির ইমাম এ জরিমানা করেনতারা হলেন- উপজেলার গোলনা ইউনিয়নের তালুক গোলনা গ্রামের মজিবর রহমানের ছেলে ও ৫নং ওয়ার্ড ইউ'পি সদস্য দেলওয়ার হোসেন (৪২), একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে  লেবু (৪০), কালিগঞ্জ (ক্যানেল সংলগ্ন) গ্রামের জুলু মামুদের ছেলে হযরত (২৫) ও মৃত আফসার আলীর ছেলে কালাম (২৩)জলঢাকা থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান যুগেরআলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলনা ইউনিয়নে অভিযান পরিচলনা করে বাঁশঝারে জুয়া খেলার দায়ে ৪ জনকে আটক করা হয়
পরে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে জরিমানা করে ছেরে দেওয়া হয়

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ