নীলফামারীর জলঢাকায় বঙ্গবন্ধু প্রজন্মলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শেখ হাসিনা সরকারের উন্নয়ন, সফলতা এবং জামাত বিএনপির ষড়যন্ত্র, উন্নয়ন বিরোধী কর্মকান্ড প্রতিহত করার
লক্ষে নীলফামারীর জলঢাকার খুটামারা ইউনিয়নের এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের রহমানিয়া চৌপুতি হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু প্রজন্মলীগের আয়োজনে রাশেদুজ্জামান রাশেদ"র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন খুটামারা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল হান্নান সরকার, ছাত্রলীগ সভাপতি নলনী বিশ্বাস জয়, প্রজন্মলীগ সভাপতি মশিউর রহমান হিট্টু, শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জোনাব আলী, যুব মহিলা লীগের আহবায়ক পারভীন আক্তার প্রমুখ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন