মনিরুজ্জামান লেবু, জলঢাকা প্রতিনিধি,
নীলফামারীর জলঢাকায়
বাল্য বিয়ের অনুষ্ঠান থেকে কাজীসহ কনের বাবাকে আটক করে ৭ দিন করে জেল
দিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ
রাশেদুল হক প্রধান।
জানা যায়, বালাগ্রাম ইউনিয়নের পুর্ব বালাগ্রাম এলাকার রফিকুল ইসলামের ৭ম
শ্রেনীর পুড়–য়া ছাত্রীর প্রায় এক মাস আগে গোপনে বিয়ে রেজিষ্ট্র করেন ওই
ইউনিয়নের কাজী বেলাল হোসেন(৩৫)। ওই বিয়ে গত শুক্রবার রাতে আনুষ্ঠানিক ভাবে
বিদায় অনুষ্ঠান চলাকালীন সময় গোপন সংবাদদের ভিত্তিতে উপজেলা নির্বাহী
কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং
বাল্য বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাসহ কাজীকে আটক করেন। বাল্য বিবাহ নিরধ
আইনের ১৯২৯ এর ৬ ধারা মোতবেক কনের বাবা রফিকুলকে ও একই আইনের ৫ ধারা মোতবেক
কাজী বেলাল হোসেনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল
হক প্রধান। তবে কাজী আটক এবং সাজা প্রদানের ঘটনাটি জলঢাকায় এই প্রথম
দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন