বিএনপিতে যোগ দিলেন জলঢাকা
উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী
শুক্রবার রাতে রাজধানীর ঢাকা গুলশানে বিএনপি’র চেয়ারপার্সেনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলামের হাতে ফুলের তোরা উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন জলঢাকা উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত জামায়াত সমর্থীত চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দআলী। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, যোগদান শেষে সৈয়দ আলী বলেন, বিএনপি’র রাজনীতিতে আমি শুরু থেকে ছিলাম, ৯০ এর পরে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত থেকে নিজেকে নিস্ক্রিয় রেখেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বের প্রতি আস্থা রেখে আবারো আমি বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করলাম। তিনি আরও বলেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের হয়ে আমি মনোনয়ন চাইবো।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন