জলঢাকায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিশোদের কর্মীসভা
নীলফামারীর
জলঢাকায় আজ শুক্রবার বিকালে জলঢাকা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিশোদের আয়োজনে এক
কর্মীসভা অনুষ্ঠিত হয়। মাছুম বিল্লাহ (লিটন) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা ও রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী
স্বেচ্ছাসেবক লীগ ও রংপুর মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সাইফুল
ইসলাম সুইট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক রংপুর
মহানগর ছাত্রলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক শাহারুক ইসলাম অনিক, সাবেক ছাত্রলীগ নেতা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ
রংপুর অঞ্চলের সমন্বয় সদস্য আজাইফুল আমিন জিটু, সহ-সম্পাদক নীলফামারী জেলা ছাত্রলীগ
ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নীলফামারী জেলা শাখা’র সভাপতি আরিফুল ইসলাম (আরিফ),
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ রানা, ফজলে রাব্বি হৃদয়, আরিফ, বাবু, শান্ত,
রুবেল কাজী, শাকিল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী একাদশ জাতীয় সংসদ
নির্বাচনে নৌকার মনোনয়ন যে প্রর্থী পাবে তার হয়ে কাজ করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার
হাতকে বেগবান করতে হবে। কর্মী সভা সঞ্চালনা করেন রেজোয়ান প্রামানিক।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন