নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকায় ঝড়ে অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিদ্ধস্ত। উপড়ে গেছে গাছপালা। জলঢাকায় গাছচাপায়
মা-শিশুসহ ৩ জনের মৃত্যু।
ঝড়ে নীলফামারীর তিনটি উপজেলায় অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিদ্ধস্ত হয়েছে। উপড়ে গেছে অনেক গাছপালা। গাছ চাপায় মারা গেছেন মা-শিশুসহ তিনজন। এছাড়াও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্থ্যরা জানান, বৃহষ্পতিবার রাত পৌণে নয়টার দিকে নীলফামারী জেলার ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার ওপড় দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। ৩০ মিনিট স্থায়ী এ ঝড়ের তান্ডবে এসব এলাকার অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিদ্ধস্ত হয়েছে। উপড়ে গেছে অনেক গাছপালা। ঝড়ের সময় জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের খাচিমাদা গ্রামে গাছ চাপা পড়ে সুমাইয়া নামের এক গৃহবধু ও তার আরাই মাসের কন্যা শিশু মারা গেছেন। এছাড়া একই উপজেলার সিমুলবাড়ি ইউনিয়নের আশিকুর রহমান নামে এক যুবক মীরগঞ্জ বাজারে গাছ চাপায় মারা যান। এসময় একই কারণে আহত হয়েছেন আরও কয়েকজন। এদিকে বৃষ্টির সাথে শিলা পড়ায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ও কেতকীবাড়ি এলাকার জমির ফসল নষ্ট হয়ে যায়।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন