নীলফামারী জলঢাকার মীরগঞ্জ ইউনিয়নে
পুলিশ তদন্ত কেন্দ্র
উদ্বোধন
ডেক্স রিপোট©: নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উপজেলার মীরগঞ্জ ইউনিয়ন বাজারে বৃহস্পতিবার বিকেলে এর আনুষ্ঠানিক
উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়
মাঠে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ
ও মাদক বিরোধী এক সমাবেশ আনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক
গোলাম মোস্তফা’র সভাপতিত্বে এতে প্রধান
অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডিআইজি(রংপুর
রেঞ্জ)খন্দকার গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক খালেদ
রহীম, জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন, সহকারী পুলিশ সুপার আলতাব হোসেন, জলঢাকা
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জহির ইমাম, জলঢাকা থানার ওসি মোস্তাফিজার
রহমান এবং তদন্ত ওসি আশরাফুজ্জামানসহ আরও অনেকে। পরে একটি সাংস্কৃতি অনুষ্ঠানের
মধ্য দিয়ে সমাপ্ত ঘোষনা হয়।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন