জলঢাকায় নাগরিক কমিটির উদ্দ্যোগে
       বিক্ষোভ র‍্যালী ও মানববন্ধন

                    --> সংবাদকর্মী জলঢাকা
নীলফামারীর জলঢাকায় ৫৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ্য প্রহরী নিয়োগ বানিজ্যের অভিযোগ এনে এবং প্রধান বিচারপতির এস কে সিনহা'র অশালীন বক্তব্যের প্রতিবাদে তার অপসারনের দাবী জানিয়ে বিক্ষোভ র‍্যালী ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে জলঢাকা উপজেলা নাগরিক কমিটি। ২৯শে আগষ্ঠ মঙ্গলবার সকাল ১১টায় পৌর শহরের জিড়ো পয়েন্ট মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।মানববন্ধন কর্মসূচীর পূর্বে নাগরিক কমিটির উদ্দ্যোগে এক বিক্ষোভ র‍্যালী বের হয়। বিক্ষোভ র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিন করে জিড়ো পয়েন্ট মোড়ে গিয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। উক্ত বিক্ষোভ র‍্যালী ও মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ জলঢাকা উপজেলা সভাপতি আনছার আলী মিন্টু। এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি ও বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, উপজেলা যুবলীগ নেতা এনামূল হক, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান, তাঁতী লীগের সভাপতি হাসান আলী, ওলামা লীগ সাধারন সম্পাদক এমদাদুল হক প্রমূখ। উপজেলাটিতে দপ্তরী কাম নৈশ্য প্রহরী স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের দাবীতে সোমবার উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধানের বরাবরে একটি স্বারকলিপি দেওয়া হয়েছে বলে জানান বক্তারা।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ