জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয় করন(সরকারী) করায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত




নীলফামারীর জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয় করন(সরকারী) করায় জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমানের স্মৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গত বুধবার সকলা১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে র‍্যালীর মাধ্যমে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আঃ ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,নীলফামারী -৩ সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান ও থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।শুভেচ্ছা বক্তব্য রাখেন,উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমিনুর রহমান বি এস সি।বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আঃ ওয়াহেদ বাহাদুর,একে আজাদ,দেলোয়ার হোসেন,সাবেক মেয়র,ইলিয়াস হোসেন বাবলু,উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত,অধ্যক্ষ  রফিকুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষিকা, ছাত্র/ছাত্রী সংবাদকর্মী ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।
"ঘটনা যখন সংবাদ তখন"

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ