জলঢাকায় ছাত্রীকে যৌন নির্যাতনের মামলায়
প্রধান শিক্ষক গ্রেফতার

 

 মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের  মামলায় ঐ স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ মামলা নং .তারিখ ০৮.০৯.১৮। মামলা সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ওয়ারেজ আলী  সপ্তম শ্রেণির ঐ ছাত্রী কে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে কু প্রস্তাব দিয়ে মোবাইলে কথা বলতো, এমন কি কথা বলার সুবিধার জন্য ঈদের আগে ঐ ছাত্রী কে বাংলালিংক"র একটি সিম কিনে দেন তিনি
গত সেপ্টেম্বর ১৮ উপবৃত্তির টাকা দিবে বলে ঐ ছাত্রী কে ফোন করে স্কুলে ডেকে নিয়ে আসে প্রধান শিক্ষক, এসময় স্কুলে কোন ছাত্রী শিক্ষক না থাকার সুযোগে একা পেয়ে ঐ ছাত্রী কে যৌন নির্যাতনের চেষ্টা চালায় এ ঘটনায় ঐ ছাত্রীর নানী  আলেয়া বেওয়া বাদী হয়ে আজ শনিবার দুপুরে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের প্রেক্ষিতে আজ বিকেলে  স্কুল থেকে ঐ প্রধান শিক্ষক কে গ্রেফতার করে থানা পুলিশ এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, বাদীনির অভিযোগের ভিত্তিতে ঐ শিক্ষক কে গ্রেফতার করা হয়েছে

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ