জলঢাকায় যথাযথ মর্যদায় ১৫ আগষ্ট পালন



জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় বুধবার যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালন করেছে স্থানীয় এমপিসহ উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্র-লীগ, বাংলাদেশ তাঁতী লীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, বঙ্গবন্ধু স্মৃতীসংসদ, জেলা জয় পরিষদ ও বিভিন্ন অঙ্গ সংগঠন। দিবসটি পালনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের নেতৃত্বে শোক র‌¨vলী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। স্থানীয় জলঢাকা সরকারী কলেজ মাঠে শহীদ মিনারের বঙ্গবন্ধুর জীবনী আলোক পাত করেন নীলফামারী ৩-আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা, এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আশরাফ আলী, দৈনিক জলকথার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত। কাউন্সিলর রনজিত কুমার, আওয়ামীলীগ নেতা আবুল বাশার, মোঃ নুরুজ্জামান, অধ্যক্ষ এ.কে আজাদ, হেলাল হোসেন, শ্রমিক নেতা শাহিনুর রহমান। জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি ত্যাগি নেতা জাহিদুল ইসলাম জাহিদ সহ হাজারো নেতাকর্মী। অনুষ্ঠানটি পরিচালনা করেন অবিনাশ কুমার রায় ও লাভলুর রশিদ। 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ