নীলফামারীর জলঢাকার ১৩২ কেভি 
গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন
নীলফামারী প্রতিনিধি মনিরুজ্জামান লেবু:
শেখ হাসিনার উদ্যোগ, ঘরে-ঘরে বিদ্যু স্লোগান বাস্তবায়নে সরকার নীলফামারী জেলার ক্রমাবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানো সহ লোডশেডিং ভোগান্তি নিরসনে ৩৫ কোটি টাকা ব্যয়ে জলঢাকায় ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র স্থাপনের নির্মানাধীন কাজ পরিদর্শন ও মতবিনিময় সভা গতকাল রোববার বিকালে অনুষ্ঠিত হয়েছে এনার্জিপ্যাক ইঞ্জিনিযারিং লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিজিসিবির প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহবুব আহমেদ ও পিজিসিবির উপ-প্রকল্প পরিচালক প্রকৌশলী প্রদীপ কুমার সুত্রধর প্রমুখ এই প্রকল্পটি ২০১৮ সালের জুন মাসে শেষ হবে বলে তারা বক্তব্যে প্রকাশ করেন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ